বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › খেলা › ট্যাংকারে হামলা বেড়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দুই মাসে সর্বনিম্ন

ট্যাংকারে হামলা বেড়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দুই মাসে সর্বনিম্ন

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্যাংকারে হামলা বেড়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দুই মাসে সর্বনিম্ন

ট্যাংকারে হামলা বেড়ে যাওয়ার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে প্রণালিটি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।


কেপলারের তথ্য বলছে, মঙ্গলবার (৬ অক্টোবর) মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। গত ২৩ জুলাইয়ের পর এটিই প্রণালিটি দিয়ে এক দিনে সবচেয়ে কম জাহাজ চলাচলের ঘটনা।


ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ট্যাংকারে হামলার ঘটনাও বেড়েছে। এর প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল পরিবহনেও।


কেপলারের বিশ্লেষক ইমানুয়েল বেলোস্ট্রিনো ও ইউই তোরিকাতার তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের যুদ্ধকালীন সর্বোচ্চ অবস্থার তুলনায় হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন ২৭ শতাংশ কমে দৈনিক প্রায় ১ কোটি ১০ লাখ ব্যারেলে নেমেছে। সেপ্টেম্বরে গড়ে যে পরিমাণ তেল পরিবহন হয়েছিল, বর্তমান পরিমাণ তার কাছাকাছি। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় তেল পরিবহন এখনো ৭৪ শতাংশ কম।


বুধবার (৭ অক্টোবর) প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল কিছুটা বেড়ে ১০টিতে দাঁড়ায়। তবে রোববার ও সোমবার প্রতিদিন ২০টির বেশি জাহাজ চলাচল করেছিল। ফলে বুধবারের সংখ্যা সেই তুলনায় অনেক কম।


কেপলারের তথ্য অনুযায়ী, গত দুই দিনে হরমুজ প্রণালিতে প্রবেশ করা জাহাজের সংখ্যা বের হয়ে যাওয়া জাহাজের চেয়ে বেশি ছিল। এতে প্রণালিতে জাহাজ চলাচলের স্বাভাবিক প্রবাহেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।