ভুয়া প্রেস বিজ্ঞপ্তি নিয়ে সেনাবাহিনীর সতর্কবার্তা
বাংলাদেশ সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছে, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই মিথ্যা তথ্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা এবং সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার অপচেষ্টা চলছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। তারা দেশবাসীকে অনুরোধ করেছে যেন কেউ গুজবে কান না দেন এবং বিভ্রান্ত না হন।
আইএসপিআরের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে— "সত্যতা যাচাই করুন, গুজবে কান দেবেন না, সচেতন থাকুন।