পাকিস্তানে আসিম মুনিরের ফিল্ড মার্শাল পদোন্নতি, প্রধানমন্ত্রীর গর্ব প্রকাশ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ
শরিফ
বলেছেন,
ইসলামাবাদের সাম্প্রতিক সংঘাতে
ভারত
যে
পরাজয়
বরণ
করেছে
তা
তারা
কখনোই
ভুলতে
পারবে
না।
শুক্রবার (২৩
মে)
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য
নিউজ
ইন্টারন্যাশনাল এই
তথ্য
জানায়।
বৃহস্পতিবার ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে
এক
বিশেষ
অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ
আলি
জারদারি সেনাপ্রধান আসিম
মুনিরকে ফিল্ড
মার্শাল পদে
পদোন্নতি দেন,
যা
দেশের
সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক
সম্মাননা। অনুষ্ঠানে প্রেসিডেন্ট জারদারি বলেন,
তারা
সম্মান
জানাতে
একত্রিত হয়েছেন
সশস্ত্র বাহিনী
ও
সেইসব
বীর
সৈন্যদের, যারা
ভারতের
আগ্রাসনের বিরুদ্ধে দেশের
সার্বভৌমত্ব রক্ষা
করেছেন। তিনি
বলেন,
‘পুরো
জাতি
আপনাদের নিয়ে
গর্বিত।’
প্রধানমন্ত্রী শাহবাজ
শরিফ
বলেন,
‘আমি
প্রেসিডেন্ট হিসেবে
জেনারেল আসিম
মুনিরকে ফিল্ড
মার্শাল পদে
উন্নীত
করছি
এবং
সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে
তার
হাতে
সম্মান
তুলে
দিচ্ছি।’ তিনি
আরও
বলেন,
‘আজকের
এই
মুহূর্ত পাকিস্তানের জন্য
গর্বের
ও
ঐতিহাসিক।’
শাহবাজ
শরিফ
ফিল্ড
মার্শাল আসিম
মুনিরসহ জয়েন্ট
চিফস
অব
স্টাফ
কমিটির
চেয়ারম্যান জেনারেল সাহির
শামশাদ
মির্জা,
বিমানবাহিনীর প্রধান
এয়ার
চিফ
মার্শাল জাহির
আহমেদ
বাবর
সিদ্দিক এবং
নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল নাভিদ
আশরাফকে শ্রদ্ধা জানিয়ে
বলেন,
‘আপনারা
আমাদের
সশস্ত্র বাহিনীকে এমন
এক
বিজয়ের
পথে
নেতৃত্ব দিয়েছেন, যেখানে
এক
অহংকারী শত্রু
তাদেরই
তৈরি
জালে
আটকা
পড়ে
পরাজিত
হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও
বলেন,
‘আমাদের
সেনাবাহিনী শুধু
সীমান্ত রক্ষা
করেনি,
শত্রুরই ভিতরে
ঢুকে
আক্রমণ
চালিয়েছে এবং
খুব
অল্প
সময়েই
তাদের
পরাজিত
করে
শিক্ষা
দিয়েছে।’
একই
দিনে
আজাদ
কাশ্মীরের মুজাফফরাবাদে সাম্প্রতিক যুদ্ধে
শহিদদের পরিবারকে ক্ষতিপূরণের চেক
বিতরণকালে শাহবাজ
বলেন,
‘এই
যুদ্ধ
ভারতের
জন্য
এমন
এক
বড়
পরাজয়,
যা
তারা
কখনোই
ভুলবে
না।’
তিনি
আরও
উল্লেখ
করেন,
‘কেউ
কেউ
পাকিস্তানকে প্রচলিত যুদ্ধক্ষমতায় পিছিয়ে
মনে
করলেও
এই
যুদ্ধ
সেই
ধারণাকে ভুল
প্রমাণ
করেছে।’
শাহবাজ
শরিফ
বলেন,
‘আমাদের
ঐক্য,
সাহস
ও
ঈমান
আমাদের
অর্থনৈতিক উন্নয়ন
এবং
চূড়ান্ত বিজয়ের
পথে
এগিয়ে
নিয়ে
যাবে।
ইনশাআল্লাহ, সেই
দিন
আসবে
যখন
কাশ্মীর হবে
পাকিস্তানের অংশ।