সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশপল্লবীতে চালক হত্যা ও সিএনজি ছিনতাই: মূল হোতাসহ গ্রেফতার ৫, সাভারে রংমিস্ত্রি খুনের প্রধান আসামিও ধরা

পল্লবীতে চালক হত্যা ও সিএনজি ছিনতাই: মূল হোতাসহ গ্রেফতার ৫, সাভারে রংমিস্ত্রি খুনের প্রধান আসামিও ধরা

favicon
ভোরের আলো ডেস্ক:
পল্লবীতে চালক হত্যা ও সিএনজি ছিনতাই: মূল হোতাসহ গ্রেফতার ৫, সাভারে রংমিস্ত্রি খুনের প্রধান আসামিও ধরা

রাজধানীর পল্লবীতে সিএনজি চালক আবদুল মজিদ বাচ্চুকে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় ছিনতাই হওয়া সিএনজিটিও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ৬-৭ সদস্যের একটি চক্র সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে ১৫ মে সন্ধ্যায় যাত্রী সেজে শ্যামলী থেকে একটি সিএনজিতে ওঠে। তারা ৬০ ফিট হয়ে ঘুরে পল্লবী এলাকায় পৌঁছালে চালক বাচ্চুকে নির্মমভাবে হত্যা করে এবং মরদেহ ফেলে পালিয়ে যায়। পরে ছিনতাই করা সিএনজিটি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গিয়ে ৪০ হাজার টাকায় বিক্রি করে চক্রটি।

র্যাব জানায়, এ ঘটনার মূল হোতা মুসা, সৌরভ ও ইয়াসিন আগে থেকেই মাদকাসক্ত এবং বিভিন্ন চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল।

এছাড়া, সাভারে রংমিস্ত্রি শাহীন হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি মেহেদী হাসানকে একটি বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে    পূর্বশত্রুতার জেরে কথাকাটাকাটির এক পর্যায়ে শাহীনের মাথায় গুলি চালিয়ে হত্যা করে সে।