বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › ঈদের ছুটির আগে শনিবারও খোলা ব্যাংক, চলছে স্বাভাবিক লেনদেন

ঈদের ছুটির আগে শনিবারও খোলা ব্যাংক, চলছে স্বাভাবিক লেনদেন

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের ছুটির আগে শনিবারও খোলা ব্যাংক, চলছে স্বাভাবিক লেনদেন

শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং স্বাভাবিকভাবে লেনদেন কার্যক্রম পরিচালিত হচ্ছে। গ্রাহকরা তাদের প্রয়োজনীয় সব ধরনের লেনদেন সম্পন্ন করতে পারছেন। এর আগের শনিবারও একইভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ খোলা ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ঈদুল আজহার ১০ দিনের ছুটি কার্যকর রাখতে এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জেও স্বাভাবিকভাবে লেনদেন চলছে।

জানা গেছে, এবারের ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ৫ জুন এবং শেষ হবে ১৪ জুন পর্যন্ত। ফলে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১০ দিনের টানা ছুটি থাকবে। যদিও ব্যাংকে সব ধরনের সেবা চালু রয়েছে, তবে গ্রাহক উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেছে। তবে কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সংখ্যায় উপস্থিত ছিলেন এবং দায়িত্ব পালন করছেন।