ভেনিজুয়েলার ৪৫ কর্মীকে আইনি জটিলতায় ছুটিতে পাঠাল ডিজনি ওয়ার্ল্ড
বিশ্বের অন্যতম জনপ্রিয় থিম পার্ক ডিজনি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনিজুয়েলার ৪৫ জন কর্মীকে সাময়িক ছুটিতে পাঠিয়েছে। আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ছুটিতে গেলেও এসব কর্মী ডিজনির অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করে যেতে পারবেন।
সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বহাল রেখে ভেনিজুয়েলার নাগরিকদের অস্থায়ী সুরক্ষা অবস্থা (টিপিএস) বাতিল করার অনুমতি দিয়েছে। এর প্রভাবেই ডিজনি এই কর্মীদের ছুটিতে পাঠায়। ডিজনির বিবৃতিতে বলা হয়, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিশ্চিত করতে চাই যে কোনো লঙ্ঘন না হয়। এ কারণেই এই সিদ্ধান্ত।”
ডিজনি আরও জানায়, “আমরা আমাদের কর্মীদের নিরাপত্তা, কল্যাণ এবং সম্মান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে তারা যখন অভিবাসন নীতির পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন।”
ছুটিতে পাঠানো ৪৫ জনের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ ছিলেন ইউনিয়ন চুক্তির আওতাভুক্ত কর্মী। নিয়ম অনুযায়ী, তারা এক বছরের মধ্যে বৈধ কর্মসংস্থান অনুমোদন দেখাতে পারলে আবার আগের পদে ফিরতে পারবেন।
ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল ইউনিয়নের লোকাল ১৬২৫-এর সেক্রেটারি-ট্রেজারার জুলি জারকোভিচ বলেন, “এটি অত্যন্ত হতাশাজনক পরিস্থিতি। ডিজনি পরিস্থিতির শিকার, খলনায়ক নয়।”
তিনি আরও বলেন, “যদি ডিজনি এমন না করত, তাহলে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান চালিয়ে পরিস্থিতিকে আরও খারাপ করে তুলত।