সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক করল দুদক
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২৪ মে) দুদকের পক্ষ থেকে জানানো হয়, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এপিএস থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।
দুদক জানায়, গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাপ্ত তথ্য ও অভিযোগ যাচাই-বাছাইয়ের স্বার্থে তার বিদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির খবর প্রকাশিত হলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে এপিএস পদ থেকে অব্যাহতি দেন।
দুদক জানিয়েছে, তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে।