মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়“নিরপেক্ষ না হলে অন্তর্বর্তী সরকার জনগণ মেনে নেবে না” — রিজভী

“নিরপেক্ষ না হলে অন্তর্বর্তী সরকার জনগণ মেনে নেবে না” — রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
“নিরপেক্ষ না হলে অন্তর্বর্তী সরকার জনগণ মেনে নেবে না” — রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান বৈশিষ্ট্য হতে হবে নিরপেক্ষতা। কোনও রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এ সরকারের নয়—এমনটা হলে জনগণ তা কখনও মেনে নেবে না।


শনিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


রিজভী অভিযোগ করে বলেন, “কিছু উপদেষ্টা বিতর্কিত ভূমিকা পালন করছেন। তারা চলমান সংকটকে আরও ঘনীভূত করার অপচেষ্টা চালাচ্ছেন। অর্পিত দায়িত্ব থেকে সরে এসে যদি তারা কোনো গোপন এজেন্ডা বাস্তবায়নে যান, তাহলে আমরা প্রতিবাদ করবই।”


তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয়। এখন দরকার জরুরি সংস্কার, এবং দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন।”

জাতীয় কবিকে স্মরণ করে রিজভী বলেন, “কাজী নজরুল ইসলাম যুগে যুগে আমাদের আন্দোলনে প্রেরণা দিয়েছেন। তার লেখনী, কবিতা, গান—সবকিছুতেই ছিল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। গত ১৫ বছরের রাজনৈতিক সংগ্রামেও নজরুলের বিদ্রোহী চেতনা আমাদের সাহস যুগিয়েছে। জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি স্তরে তিনি আজও প্রাসঙ্গিক।