সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বগাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৭৯, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপে

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৭৯, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপে

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৭৯, বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৭৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২১১ জন। এর ফলে গত অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া যুদ্ধের পর গাজায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯০১ জনে।

এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু, যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করেছে।

শনিবার (২৪ মে) প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে রয়েছে। নিরাপত্তার অভাবে উদ্ধারকারীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৫৯৩ জন। অন্যদিকে, গাজার সরকারি তথ্য কার্যালয়ের দেওয়া ভিন্ন এক হিসাবে, ধ্বংসস্তূপে আটকে থাকা নিহতদের যুক্ত করলে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

গাজার মানবিক পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। খাদ্য, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের সংকটের পাশাপাশি প্রতিনিয়ত বোমাবর্ষণ ও আগ্রাসন সাধারণ মানুষের জীবনে নেমে এনেছে চরম দুর্ভোগ।

বিশ্ব সম্প্রদায়ের কাছে এখন গাজার মানুষের রক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান আরও জোরালো হচ্ছে।