বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে আবারও হত্যাকাণ্ড, গুলি ও কুপিয়ে নারীকে হত্যা

খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে আবারও হত্যাকাণ্ড, গুলি ও কুপিয়ে নারীকে হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে আবারও হত্যাকাণ্ড, গুলি ও কুপিয়ে নারীকে হত্যা

খুলনায় ১৪ ঘণ্টার ব্যবধানে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার নগরীর জিন্নাহপাড়া এলাকার বউবাজারে খুশি বেগম নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলিতে এ ঘটনা ঘটে।


নিহত খুশি বেগমের স্বামী সুমন সরদার এলাকায় ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাহপাড়া সড়কের বউবাজার এলাকায় খুশি বেগমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে গুলি করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এর আগে, বৃহস্পতিবার ভোরে নগরীর মিস্ত্রিপাড়া এলাকায় তুষার নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনার প্রায় ১৪ ঘণ্টার ব্যবধানে নগরীতে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।