বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › জম্বি, উইচ ও কিলার ক্লাউনের সাজে বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব

জম্বি, উইচ ও কিলার ক্লাউনের সাজে বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব

favicon
ভোরের আলো ডেস্ক:
জম্বি, উইচ ও কিলার ক্লাউনের সাজে বিশ্বজুড়ে হ্যালোইন উৎসব

জম্বি, ডাইনি ও ভয়ংকর খুনে ভাঁড়ের সাজে বিশ্বজুড়ে পালিত হচ্ছে হ্যালোইন উৎসব। আজ শনিবার (৩১ অক্টোবর) বিশ্বের বিভিন্ন প্রান্তে ভৌতিক সাজসজ্জা, ভয়ংকর সব আয়োজন ও রোমাঞ্চকর অভিজ্ঞতায় মেতে উঠেছেন উৎসবপ্রেমীরা।


দক্ষিণ কোরিয়ার সিউল থেকে যুক্তরাজ্যের দক্ষিণ ইংল্যান্ড—বিভিন্ন দেশে হ্যালোইন উপলক্ষে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী সব অনুষ্ঠান। কোথাও জম্বির আতঙ্কে ছুটছেন দর্শনার্থীরা, আবার কোথাও ভয়ংকর চরিত্রের ছদ্মবেশে তাঁদের চমকে দিচ্ছেন শিল্পীরা।


### সিউলে ‘জম্বি অ্যাটাক’ উৎসব


দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চলছে ‘জম্বি অ্যাটাক’ উৎসব। জনপ্রিয় চলচ্চিত্র ‘ট্রেইন টু বুসান’ থেকে অনুপ্রাণিত হয়ে সিউল সিটি ট্যুর বাসে আয়োজন করা হয়েছে এই বিশেষ অভিজ্ঞতার।


আয়োজনের অংশ হিসেবে জম্বির সাজে হাজির হচ্ছেন শিল্পীরা। তাঁদের ভয়ংকর উপস্থিতিতে আতঙ্কিত হয়ে ছুটছেন দর্শনার্থীরা। এই আয়োজন ঘিরে দর্শনার্থীদের আগ্রহ এতটাই বেড়েছে যে কর্তৃপক্ষ বাসের ট্রিপের সংখ্যা ৫০ শতাংশ বাড়িয়ে মোট নয়টি করেছে।


### যুক্তরাজ্যে ‘শকটোবার ফেস্টিভ্যাল’


যুক্তরাজ্যের দক্ষিণ ইংল্যান্ডে চলছে দেশটির সবচেয়ে বড় হ্যালোইন আয়োজন হিসেবে পরিচিত ‘শকটোবার ফেস্টিভ্যাল’। সেখানে খামারের গোলকধাঁধায় স্ক্যাভেঞ্জার হান্টে অংশ নিচ্ছেন শত শত মানুষ।


এ উৎসবে জম্বি ও কিলার ক্লাউনের সাজে অংশ নিয়েছেন ২০০ জনের বেশি শিল্পী। তাঁরা নিঃশব্দে দর্শনার্থীদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছেন। তাঁদের হাত থেকে বাঁচতে প্রাণপণে ছুটছেন অনেকে। তবে ভয় আর রোমাঞ্চের এই অভিজ্ঞতাই উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।


বিশ্বজুড়ে হ্যালোইনের এমন ব্যতিক্রমী আয়োজন উৎসবটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ভয়ংকর সাজসজ্জা, চমকে দেওয়ার কৌশল আর রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করছেন নানা বয়সী মানুষ।