সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বপুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন”—রাশিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন”—রাশিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছেন”—রাশিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, পুতিন এখন পুরোপুরি পাগল হয়ে গেছেন এবং অকারণে বহু মানুষের প্রাণ নিচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সতর্ক করেছেন, যদি মস্কো পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, তাহলে সেটি রাশিয়ার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে।

তিনি লেখেন, "ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সম্পর্ক সবসময় ভালো ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তার কিছু একটা হয়েছে।"

পোস্টে ট্রাম্প আরও বলেন, “তিনি অকারণে বহু মানুষকে হত্যা করছেন—শুধু সেনা নয়, সাধারণ মানুষও। কোনও কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমি অনেক আগেই বলেছিলাম, পুতিন শুধু ইউক্রেনের একটি অংশ নয়, পুরো দেশটাই চান। এবং হয়তো সেটাই এখন সত্যি হয়ে যাচ্ছে। তবে যদি তিনি তা করেন, তাহলে তা রাশিয়াকে পতনের দিকে ঠেলে দেবে।