সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়সচিবালয়ে আন্দোলন স্থগিত, সরকারের সঙ্গে আলোচনায় বসছে কর্মচারীরা

সচিবালয়ে আন্দোলন স্থগিত, সরকারের সঙ্গে আলোচনায় বসছে কর্মচারীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
সচিবালয়ে আন্দোলন স্থগিত, সরকারের সঙ্গে আলোচনায় বসছে কর্মচারীরা

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে চলমান আন্দোলন চারদিন পর আপাতত স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা জানিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবে। সেখানে দাবি-দাওয়া নিয়ে আলোচনা হবে এবং পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।

এদিকে সকাল থেকে সচিবালয়ের কড়া নিরাপত্তার কারণে সাংবাদিক ও দর্শনার্থীদের প্রবেশে বাধা দেওয়া হয়। তবে দুপুর ১টার পর থেকে সাংবাদিকদের সচিবালয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়।আন্দোলনকারীরা বলছেন, আলোচনার ফলাফলের ভিত্তিতেই তারা ভবিষ্যতের পদক্ষেপ নির্ধারণ করবেন।