সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়মিয়ানমার থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে ঢাকায় ফেরার নির্দেশ

মিয়ানমার থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে ঢাকায় ফেরার নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
মিয়ানমার থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেনকে ঢাকায় ফেরার নির্দেশ

মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনোয়ার হোসেনকে অনতিবিলম্বে দায়িত্ব ত্যাগ করে ঢাকায় ফিরে আসার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ মে) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কী কারণে তাকে ফিরিয়ে আনা হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মনোয়ার হোসেন ২০২৩ সালের আগস্ট মাসে মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খানের স্থলাভিষিক্ত হন।মনোয়ার হোসেন ২০তম বিসিএসের ফরেন সার্ভিস ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন এবং দীর্ঘদিন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।