সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমজাতীয়জাপান সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান

জাপান সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান

favicon
ভোরের আলো ডেস্ক:
জাপান সফরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান
ফাইল ছবি।


চারদিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি টোকিওর উদ্দেশে যাত্রা করে।

এই সফরে তিনি টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সফরের গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশের এক লাখ দক্ষ জনশক্তিকে জাপানে প্রেরণ, মাতারবাড়ি-মহেশখালীর প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি, এবং জাইকা’র সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) সই হতে পারে। ঢাকা-টোকিও সম্পর্কের গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত বিষয়গুলোতেও আলোচনা হবে, তবে সামরিক খাত এ আলোচনার অগ্রাধিকার পাচ্ছে না।

এছাড়া, বিমান সংকটে স্থগিত হওয়া বাংলাদেশ-জাপান সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা হবে। পাশাপাশি জাপানের কাছ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব তুলে ধরবেন ড. ইউনূস।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি ড. ইউনূসের কয়েকটি আন্তর্জাতিক সফরের মধ্যে একটি। গত আগস্টে তিনি নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে, নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে, ডিসেম্বরে মিসরে ডি-৮ সম্মেলনে, জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, মার্চে চীন সফরে এবং এপ্রিল মাসে থাইল্যান্ড, কাতার ও ভ্যাটিকান সিটিতে সফর করেছেন।