বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪, আহত ৩০

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪, আহত ৩০

favicon
ভোরের আলো ডেস্ক:
আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪, আহত ৩০

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।


স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে আমিরাতের প্রবেশপথে ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হতাহতের এ ঘটনা ঘটে।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, একসঙ্গে ২৩টি যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।