বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিনোদন › কানে ‘নকল ঐশ্বরিয়া’ কটাক্ষে চটেছেন উর্বশী রাউতেলা, জানালেন পাল্টা জবাব

কানে ‘নকল ঐশ্বরিয়া’ কটাক্ষে চটেছেন উর্বশী রাউতেলা, জানালেন পাল্টা জবাব

favicon
ভোরের আলো ডেস্ক:
কানে ‘নকল ঐশ্বরিয়া’ কটাক্ষে চটেছেন উর্বশী রাউতেলা, জানালেন পাল্টা জবাব

৭৮তম কান চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে ২৪ মে। কিন্তু বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা যেন এখনও রয়ে গেছেন আলোচনার কেন্দ্রে। কান উৎসবের লালগালিচায় তার প্রথম দিনের সাজ-পোশাক ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।

নেটিজেনদের অভিযোগ, উর্বশীর পোশাক এবং সাজসজ্জা নাকি অনেকটা ২০১৮ সালের ঐশ্বরিয়া রাইয়ের স্টাইলের অনুকরণ। সে সময় ঐশ্বরিয়া মাইকেল সিনকোর ডিজাইন করা অনুরূপ গাউনে হাজির হয়েছিলেন।

এ নিয়ে কেউ কেউ তাকে আখ্যা দিয়েছেন ‘নকল ঐশ্বরিয়া’ বলে। এমনকি কেউ মন্তব্য করেছেন— “কোনো ক্যারিশমা ছাড়াই ঐশ্বরিয়া রাই হওয়ার চেষ্টা”।

এই কটাক্ষের জবাবে উর্বশী নিজের ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন,

“ঐশ্বরিয়ার সঙ্গে কারও তুলনা হয় না। আমি কাউকে নকল করতে আসিনি, আমি আসলেই ব্লু প্রিন্ট।”

তিনি আরও লেখেন, “কান আমাকে আমন্ত্রণ জানিয়েছে আলাদা হয়ে ওঠার জন্য। যদি আমার চেহারা, সাজ-পোশাক বা আত্মবিশ্বাস আপনাকে অস্বস্তিতে ফেলে, তাহলে একটু গভীর নিঃশ্বাস নিন। আমি কারও কাপের চা নই, আমি আতশবাজিসহ শ্যাম্পেনের মতো।”

উল্লেখ্য, এ বছর কান উৎসবের লালগালিচায় উর্বশী পরেছিলেন নীল রঙের আইশ্যাডো, নাটকীয় হেয়ারস্টাইল, ক্রিস্টালের হেয়ারব্যান্ড এবং অফ-শোল্ডার গাউন। সেই সঙ্গে তার হাতে ছিল প্রায় ৪.৫ লাখ টাকার ক্লাচ।

তবে ফ্রান্সের ফ্যাশন শহরে অভিনেত্রীর এই ফ্যাশন প্রচেষ্টা মন জয় করতে পারেনি অনুরাগীদের অনেকের।