সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সব কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সব কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে

favicon
ভোরের আলো ডেস্ক:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সব কার্যক্রম ৬ দিন বন্ধ থাকবে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সব ধরনের ব্যাংকিং কার্যক্রম আগামী ৯ জুন রাত ১২টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ছয়দিনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডের জন্য ইউসিবি আবেদন করেছিল। এ আবেদনে কেন্দ্রীয় ব্যাংক সম্মতি দিয়েছে।

এই সময়ের মধ্যে ইউসিবির শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এটিএম, সিআরএম, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং ও সুইফটসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।