বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং পরানো হয়েছে

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং পরানো হয়েছে

favicon
সাইফুল আলম মিরাজ
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং পরানো হয়েছে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্‌যন্ত্রের রক্তনালির ব্লক দূর করতে এ চিকিৎসা সম্পন্ন করেন চিকিৎসকরা।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, এর আগে শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার দুটি ব্লকে স্টেন্ট স্থাপন করা হয়। বাকি ব্লকটিতে বেলুনের সাহায্যে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি বা ডায়ালেশন প্রয়োগ করে চিকিৎসা দেওয়া হয়েছে।


প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে অস্ত্রোপচার ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।


পবন চৌধুরী আরও জানান, দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নেন।