বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) দুজন ইসরায়েলি ড্রোন হামলায় এবং অপরজন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে চালানো হামলায় আহত হওয়ার পর মারা যান।


গাজার সীমান্ত পারাপার কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল অর্থ মন্ত্রণালয়ের একটি পোস্ট। কেরেম শালোম সীমান্ত পারাপার দিয়ে গাজায় প্রবেশ করা পণ্যবাহী ট্রাকগুলোর ওপর নজরদারির দায়িত্বে ছিল পোস্টটি। হামলায় নিহত ব্যক্তিদের একজন ছিলেন ওই পোস্টের ৩৪ বছর বয়সী কর্মচারী আবদিন।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, শনিবার পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৯৬৪ জন।


২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজারের বেশি আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।


দীর্ঘদিনের এ সংঘাতে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, উপত্যকাটি পুনর্গঠনে প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে।