সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বপাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য, প্রাণ হারালেন চার সেনা

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য, প্রাণ হারালেন চার সেনা

favicon
ভোরের আলো ডেস্ক:
পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য, প্রাণ হারালেন চার সেনা
পাকিস্তান সেনাবাহিনী। ফাইল ছবি

পাকিস্তানের দুটি প্রদেশে নিরাপত্তা বাহিনীর চালানো পৃথক অভিযানে মোট ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা সদস্যদের ওপর হামলায় প্রাণ হারিয়েছেন চার সেনা সদস্য। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। খবর প্রকাশ করেছে ডন।

গত বৃহস্পতিবার (২৯ মে) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে সীমান্তবর্তী এলাকায় টহলের সময় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পাল্টা জবাবে ছয় সন্ত্রাসী নিহত হয়। হামলায় পাকিস্তান সেনাবাহিনীর চার সদস্য নিহত হন।

একই দিনে চিত্রাল জেলায় আরেকটি অভিযানে আরও একজন সন্ত্রাসী নিহত হয়।

অন্যদিকে, বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ‘ফিতনাহ আল হিন্দুস্তান’ নামে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পাঁচ সদস্য নিহত হয়।

উল্লেখ্য, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে এসব অঞ্চলে অভিযান জোরদার করেছে পাকিস্তান সেনাবাহিনী।