বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহায়তা প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহায়তা প্রয়োজন নেই: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন-রাশিয়ার সহায়তা প্রয়োজন নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চীন কিংবা রাশিয়ার সহায়তার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।


ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত পরাজিত হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে।


সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধে বেইজিং ও মস্কোর সহায়তা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কারও সহায়তার প্রয়োজন নেই।


তবে ট্রাম্পের এসব দাবির সঙ্গে ভিন্ন চিত্র উঠে এসেছে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে এখনো আনুমানিক দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র থাকতে পারে।


এদিকে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও জোরালো দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।