বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা

মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা

favicon
ভোরের আলো ডেস্ক:
মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ ১০ যানবাহন পুড়িয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের গাড়ি ও থানায় জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় এ হামলার ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর থেকে থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে থানায় হামলা চালান। পরে থানা ভবন ও সেখানে রাখা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন তারা।


এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


বৃহস্পতিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা গেছে। ফলে জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।