সোমবার , ১৭ আগস্ট ২০২৬
সোমবার , ১৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশসিলেটের গোলাপগঞ্জে টিলা ধস: একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে টিলা ধস: একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু

favicon
ভোরের আলো ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জে টিলা ধস: একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু


টানা বর্ষণের ফলে সিলেটের গোলাপগঞ্জে ভয়াবহ টিলা ধসের ঘটনা ঘটেছে। এতে মাটিচাপা পড়ে এক পরিবারে প্রাণ হারিয়েছেন চারজন।

শনিবার (৩১ জুন) দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, টিলার পাদদেশে অবস্থিত ছিল রিয়াজ উদ্দিনের বাড়ি। প্রবল বর্ষণের কারণে গভীর রাতে হঠাৎ টিলা ধসে পড়ে তার বাড়ির উপর। ওই সময় ঘরের ভেতরে সবাই ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস সদস্যরা। তারা রিয়াজ উদ্দিন, তার স্ত্রী রহিমা খাতুন, ছেলে আব্বাস ও মেয়ে সামিয়া খাতুনের মরদেহ উদ্ধার করেন।

একটি সুখী পরিবার মুহূর্তেই নিঃশেষ হয়ে যাওয়ায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।