মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিশ্বট্রাম্প প্রশাসন ছাড়ার পরদিনই ইলন মাস্ককে নিয়ে বিস্ফোরক প্রতিবেদন

ট্রাম্প প্রশাসন ছাড়ার পরদিনই ইলন মাস্ককে নিয়ে বিস্ফোরক প্রতিবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
ট্রাম্প প্রশাসন ছাড়ার পরদিনই ইলন মাস্ককে নিয়ে বিস্ফোরক প্রতিবেদন
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। ছবি: রয়টার্স


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করার সময় নিয়মিত মাদক সেবন করতেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। এ সময় তিনি কেটামিন, এক্সট্যাসি ও সাইকেডেলিক মাশরুমের মতো মাদক গ্রহণ করতেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এ নিয়ে গতকাল শনিবার মুখ খুলেছেন মাস্ক। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে গেলে, আমি মাদক গ্রহণ করছি না! নিউইয়র্ক টাইমস মিথ্যা কথা বলেছে। আমি কয়েক বছর আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেটামিন চেষ্টা করেছিলাম। এক্সে তা বলেছিলামও, তাই এটি তেমন বড় খবরও নয়। এটা অন্ধকার মানসিক অবস্থার থেকে বের হতে সাহায্য করে, তবে এরপর থেকে আর নিইনি।’ 

এর আগে শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে কাজ করার সময় নিয়মিত মাদক সেবন করতেই বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি কেটামিন, এক্সট্যাসি ও সাইকেডেলিক মাশরুমের মতো মাদক গ্রহণ করতেন।

পত্রিকাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাস্কের নেশার মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে, এটি তার মূত্রথলির সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, মাস্ক প্রায় প্রতিদিন কেটামিন সেবন করতেন এবং প্রায় ২০টি ওষুধের একটি বক্স সঙ্গে রাখতেন।  

গত বৃহস্পতিবার মাস্ক ট্রাম্প প্রশাসন ছাড়ার ঘোষণার পর চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করল পত্রিকাটি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত তাঁর বিদায় অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইলন মাস্ক সরকার ছাড়লেও তিনি ঘনিষ্ঠ উপদেষ্টা হিসাবে থাকবেন।