শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বগাজার পথে ত্রাণবাহী জাহাজ নিয়ে রওনা দিচ্ছে ফ্রিডম ফ্লোটিলা

গাজার পথে ত্রাণবাহী জাহাজ নিয়ে রওনা দিচ্ছে ফ্রিডম ফ্লোটিলা

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজার পথে ত্রাণবাহী জাহাজ নিয়ে রওনা দিচ্ছে ফ্রিডম ফ্লোটিলা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা গাজার উদ্দেশে ত্রাণবাহী একটি জাহাজ পাঠাচ্ছে। ইতালির কাতানিয়া বন্দর থেকে আজ (রোববার, ১ জুন) যাত্রা শুরু করবে ‘ম্যাডলিন’ নামের মানবিক সহায়তাপূর্ণ জাহাজটি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়, জাহাজটিতে পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, আইরিশ অভিনেতা লিয়াম কানিংহামসহ আরও ১২ জন আন্তর্জাতিক মানবাধিকারকর্মী অংশ নিচ্ছেন।

ত্রাণবাহী জাহাজটিতে রয়েছে খাদ্য, ওষুধ, স্যানিটারি সামগ্রীসহ জরুরি সহায়তা উপকরণ। জাহাজটিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে।
আগেও ব্যর্থ হয়েছিল ফ্লোটিলার মিশন

এর আগে, ২০১০ সালের মে মাসে গাজামুখী ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’ ইসরায়েলি নৌবাহিনী দ্বারা আটক করা হয়েছিল। সে সময় জাহাজটি থামানোর নির্দেশ অমান্য করায় ইসরায়েলি বাহিনী গুলি চালায় এবং এতে ১০ জন তুর্কি নাগরিক নিহত হন, আহত হন ১০ ইসরায়েলি সেনা।

সবশেষ ২০২۴ সালে, ফ্রিডম ফ্লোটিলা মাল্টা উপকূলে একটি ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজার উদ্দেশে রওনা দিলে সেটিও ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয় এবং তাদের মিশন ব্যর্থ হয়।

সংস্থাটি জানিয়েছে, গাজায় মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেতন করতেই এই পুনরায় ত্রাণ পাঠানোর উদ্যোগ। তারা বলছে, “এই মিশন শুধু ত্রাণ নয়, এটি একটি নৈতিক বার্তা।”

ইসরায়েল এখনো বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আগের অভিজ্ঞতা অনুযায়ী, জাহাজটি গাজা উপকূলে পৌঁছাতে পারবে কি না, তা এখনও অনিশ্চিত।