সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
হোম › জাতীয় › চাকরি অনিয়ম ও অর্থ কেলেঙ্কারিতে আতিক মোর্শেদ ও স্ত্রীর তলব

চাকরি অনিয়ম ও অর্থ কেলেঙ্কারিতে আতিক মোর্শেদ ও স্ত্রীর তলব

favicon
ভোরের আলো ডেস্ক:
চাকরি অনিয়ম ও অর্থ কেলেঙ্কারিতে আতিক মোর্শেদ ও স্ত্রীর তলব

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদের বিরুদ্ধে মোবাইল ব্যাংকিং সেবা নগদ থেকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। অভিযুক্ত আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।


রবিবার (১ জুন) দুদক কর্মকর্তারা নগদের গুলশান কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের পর দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেন জানান, আতিক মোর্শেদের স্ত্রীকে চাকরি দেওয়ার ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, আতিক নগদের কর্মকর্তা না হয়েও সেখানে নিয়মিত অফিস করতেন বলে অভিযোগ রয়েছে।


দুদকের মহাপরিচালক আখতার হোসেন বলেন, আতিক মোর্শেদ নগদের কোনো আনুষ্ঠানিক কর্মকর্তা না হয়েও প্রভাব খাটিয়ে নিজের স্ত্রীকে প্রতিষ্ঠানটিতে নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে নগদ থেকে ১৫০ কোটি টাকা বেহাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।


তবে আতিক মোর্শেদ এসব অভিযোগ অস্বীকার করে ফেসবুকে একটি পোস্টে দাবি করেন, তিনি মাত্র দুবার অফিসে গেছেন এবং তার স্ত্রী নিজ যোগ্যতায় চাকরি পেয়েছেন।