মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজনীতি › দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন আজ

দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ঐকমত্য কমিশন আজ

ঢাকা: রাজনৈতিক সংস্কার নিয়ে আজ সোমবার (২ জুন) থেকে শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে এই বৈঠকের উদ্বোধন করবেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই বৈঠকের মধ্য দিয়ে জাতীয় রাজনৈতিক সংস্কার নিয়ে কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

এর আগে গত ১৯ মে কমিশনের প্রথম দফার আলোচনার সমাপ্তি হয়। ওই দফায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস গত ২৪ মে বিএনপি, জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে পৃথক বৈঠক করেন। এছাড়া পরদিন আরও দুটি রাজনৈতিক দলীয় প্রতিনিধি দলের সঙ্গেও তিনি আলোচনায় বসেন।

কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেবে। আলোচনায় রাজনৈতিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা এবং দলীয় জবাবদিহি নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

কমিশন জানিয়েছে, ধারাবাহিক সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরির পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক রূপরেখা প্রণয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য।