শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বচলছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, শুরুতেই ভোট দিয়েছেন ২৫ লাখের বেশি ভোটার

চলছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, শুরুতেই ভোট দিয়েছেন ২৫ লাখের বেশি ভোটার

favicon
ভোরের আলো ডেস্ক:
চলছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, শুরুতেই ভোট দিয়েছেন ২৫ লাখের বেশি ভোটার

দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) সকাল ৬টায় দেশজুড়ে ১৪ হাজার ২৯৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। ভোট শুরুর মাত্র প্রথম দুই ঘণ্টায়ই ভোট দিয়েছেন ২৫ লাখেরও বেশি নাগরিক। খবর বিবিসি নিউজ।

নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে প্রায় ৩০ হাজার পুলিশ সদস্য। দক্ষিণ কোরিয়ার নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৪ কোটি ৪৩ লাখ ভোটার।

প্রতিদ্বন্দ্বিতায় দুই হেভিওয়েট প্রার্থী

মোট সাতজন প্রার্থী নির্বাচনী দৌড়ে থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির (ডিপিকে) লি জে মিয়ং এবং পিপল পাওয়ার পার্টির (পিপিপি) কিম মুন সু’র মধ্যে। জনমত জরিপে তাদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছে।

এর আগে গত বছর, সামরিক আইন জারির পর অভিশংসিত হন তৎকালীন প্রেসিডেন্ট ইউন সুক ইওল। এরপর থেকেই রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যায় দেশটি। এবারের নির্বাচনকে তাই রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানোর একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের প্রাথমিক ফল আজ রাতেই ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।