শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বগাজায় মৃত্যু মিছিল অব্যাহত, নিহত ছাড়াল ৫৪ হাজার

গাজায় মৃত্যু মিছিল অব্যাহত, নিহত ছাড়াল ৫৪ হাজার

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় মৃত্যু মিছিল অব্যাহত, নিহত ছাড়াল ৫৪ হাজার

ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০৩ জন। সোমবার (২ জুন) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৫২টি মরদেহ হাসপাতালে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছে শতাধিক মানুষ, ফলে ২০২৩ সালের অক্টোবরে হামলা শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯৩ জনে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪৭০ জনে।


বিবৃতিতে আরও জানানো হয়, ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় বহু মরদেহ পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।


২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলে অতর্কিত হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর প্রতিক্রিয়ায় গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল, যা এখনও চলছে।


যুদ্ধবিরতির প্রতিশ্রুতির পরও ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী (আইডিএফ)। এই দফায় গত আড়াই মাসে আরও ৩ হাজার ৮২২ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১ হাজার আহত হয়েছেন।