শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বজি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা, টানাপোড়েন সম্পর্কের প্রতিফলন

জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা, টানাপোড়েন সম্পর্কের প্রতিফলন

favicon
ভোরের আলো ডেস্ক:
জি-৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা, টানাপোড়েন সম্পর্কের প্রতিফলন

চলতি মাসের ১৫ থেকে ১৭ জুন কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-৭ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ অংশীদার দেশকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। ২০১৯ সাল থেকে নিয়মিতভাবেই সম্মেলনে অংশ নিচ্ছে ভারত, তবে এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি আয়োজক কানাডা।


বিশ্লেষকরা বলছেন, ছয় বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো মোদির জি-৭ সম্মেলনে যোগদানের সম্ভাবনা নেই। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ভারত-কানাডার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন।


২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টরা জড়িত। ভারত সেই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। এরপর থেকেই দুদেশের সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। দুই দেশ পরস্পরের কূটনীতিকদের বহিষ্কারও করে।


পরিস্থিতির কিছুটা উন্নতির ইঙ্গিত মিললেও, কানাডার জনগণের দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সম্পর্ক স্বাভাবিক হয়নি। এরই প্রতিফলন দেখা যাচ্ছে এবারের জি-৭ সম্মেলনে, যেখানে ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত দুদেশের কূটনৈতিক সম্পর্কে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।;