শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বগাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: সাবেক মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার

গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: সাবেক মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: সাবেক মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা ম্যাথিউ মিলার গাজা পরিস্থিতি নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন। স্থানীয় সময় সোমবার (২ জুন) স্কাই নিউজকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে—এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।”


বাইডেন প্রশাসনের শেষ দুই বছরে দায়িত্ব পালনকারী এই সাবেক মুখপাত্র বলেন, “আমি এটিকে গণহত্যা মনে করি না, তবে নিশ্চিতভাবে কিছু ঘটনা যুদ্ধাপরাধের মধ্যে পড়ে, যেখানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন।”


মিলার ব্যাখ্যা করে বলেন, “যুদ্ধাপরাধ দুটি দিক থেকে বিশ্লেষণ করা যায়—প্রথমত, যদি একটি রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধাপরাধের নীতি গ্রহণ করে; দ্বিতীয়ত, যদি এমন বেপরোয়া আচরণ করে যা যুদ্ধাপরাধে সহায়তা করে। গাজার প্রসঙ্গে এই প্রশ্নটি এখনও উন্মুক্ত, তবে স্পষ্টভাবে কিছু ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা যায়।”


মিলারের এই মন্তব্য আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।