ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে লন্ডনে ফিরছেন ডা. জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। তিনি সেখানে স্বামী ও কন্যাসহ ঈদুল আজহার আনন্দ উদযাপন করবেন।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি। পরে বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি আন্তর্জাতিক ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন।
ডা. জুবাইদার যাত্রার বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে, ৬ মে চার মাস চিকিৎসা ও পারিবারিক সময় কাটিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরেন। সেই সফরে তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ, চিকিৎসক ও ব্যক্তিগত স্টাফসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে ৯ বছর ও ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে ২০২৪ সালের ২৮ মে হাইকোর্ট ওই মামলায় তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে খালাস দেন।
এছাড়া, আপিলের শর্তে জুবাইদার সাজা এক বছর স্থগিত করা হয়। পরে ১৪ মে হাইকোর্ট তাকে জামিন দিয়ে সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করেন। আপিলে বিলম্বের জন্য তার ৫৮৭ দিনের দেরির আবেদনও আদালত মঞ্জুর করেন।
১৭ বছর পর স্বামীর সঙ্গে দেখা করে মায়ের সঙ্গে দেশে ফিরে আসা এবং এখন আবার ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে লন্ডনে ফেরা—সবকিছু মিলিয়ে জুবাইদা রহমানের চলতি বছরের সফর বেশ গুরুত্বপূর্ণ ও আবেগঘন হয়ে