মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়২৪ ঘণ্টায় দেশে ৩ জনের করোনা শনাক্ত

২৪ ঘণ্টায় দেশে ৩ জনের করোনা শনাক্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় দেশে ৩ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এদিকে, ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৬ জন।


রোববার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


সবশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৪২ জনে। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন।


করোনার সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায়, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে।



পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ফিরতি যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ও জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে মাস্ক পরার ওপর গুরুত্বারোপ করেছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।