শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বঅস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, বহু হতাহত

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, বহু হতাহত

favicon
ভোরের আলো ডেস্ক:
অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, বহু হতাহত


অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় গ্রাৎস শহরের একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটে, যা থেকে মোট নয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে এই হামলা সংঘটিত হয়। পুলিশ জানায়, ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে অতি দ্রুত দেশের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশেষ নিরাপত্তা বাহিনী কোবরা ইউনিট মোতায়েন করা হয়। পুলিশের অভিযান শেষে পরিস্থিতি স্থিতিশীল হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের দাবি, হামলার পর আততায়ী আত্মহত্যা করেছে।