মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়প্রধান উপদেষ্টার দপ্তরে টিউলিপ সিদ্দিকের চিঠি, আইনি প্রক্রিয়ায় সমাধানের ইঙ্গিত

প্রধান উপদেষ্টার দপ্তরে টিউলিপ সিদ্দিকের চিঠি, আইনি প্রক্রিয়ায় সমাধানের ইঙ্গিত

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রধান উপদেষ্টার দপ্তরে টিউলিপ সিদ্দিকের চিঠি, আইনি প্রক্রিয়ায় সমাধানের ইঙ্গিত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ব্রিটিশ এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “চিঠিটি পেয়েছি, তবে এটি একটি আইনগত বিষয় এবং আইনানুগ উপায়েই এর সমাধান হবে।”


মঙ্গলবার (১০ জুন) লন্ডনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।


তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্য হিসেবে টিউলিপ সিদ্দিক উপস্থিত ছিলেন না।


প্রেস সচিব শফিকুল আলম বলেন, “বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ১৩ জুন সকালে অনুষ্ঠিত হবে। এ বৈঠকের নির্দিষ্ট কোনো কাঠামো নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দলের নেতা, তাই তার সঙ্গে আলোচনা হবে।”


তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন সংক্রান্ত সময়সূচি, সংস্কার প্রস্তাব এবং সম্ভাব্য ‘জুলাই চার্টার’সহ নানা বিষয় আলোচনায় আসতে পারে।


লন্ডনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ এবং বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।