বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশমালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা

favicon
ভোরের আলো ডেস্ক:
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা


ঈদুল আজহা উপলক্ষে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কুয়ালালামপুরের সারডাং ইস্টলেকে আয়োজিত হলো এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী। ১০ জুন অনুষ্ঠিত এই অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM)—মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বৃহত্তম ও জনপ্রিয় সংগঠন।


আয়োজনে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি শিক্ষার্থীও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আদিবা আহমেদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আল গালীব (রাব্বি)।

সহ-সভাপতি আসিফ রহমান ও সাধারণ সম্পাদক সায়েদা তাসমিমা হুসেইনের নেতৃত্বে অনুষ্ঠানটি সুচারুভাবে সমন্বিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আহমেদ রেজা।


আয়োজনে ছিল বল পাসিং গেম, সংগীত, নৃত্য ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। অংশগ্রহণকারীদের জন্য দেশীয় খাবারের বিশেষ আয়োজনও রাখা হয়, যেন প্রবাসেও ঈদের আনন্দে ভরপুর পরিবেশ তৈরি হয়।


সভাপতি গালীব বলেন, “BSOM শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি প্রবাসে থাকা শিক্ষার্থীদের একটি পরিবার। আমরা চাই, মালয়েশিয়ায় প্রতিটি বাংলাদেশি শিক্ষার্থী BSOM-কে পাশে পায়।”


অনুষ্ঠান সফল করতে বিভিন্ন দায়িত্বে ছিলেন সহ-সভাপতি রিয়াদ হোসেন, শাফি রহমান, জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান এবং ইমরান হোসেন, সাব্বির আহমেদ, দীপ্ত আহমেদ, নাইম ইসলাম, সুমাইয়া আক্তার, সূচনা রহমানসহ অনেকেই।


উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত BSOM শুরু থেকেই প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্য রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে।