লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শেষ
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বহুল প্রতীক্ষিত বৈঠক। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের একটি হোটেল থেকে হাসিমুখে বের হতে দেখা যায় তারেক রহমানকে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক শুরু হয়েছিল দুপুর ২টার দিকে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। যদিও বৈঠকের বিস্তারিত বিষয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি, তবে রাজনৈতিক অঙ্গনে এটি নিয়ে জোর আলোচনার জন্ম দিয়েছে।
প্রসঙ্গত, দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন কেন্দ্রিক জটিলতা এবং সরকার ও বিরোধী দলের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই বলছেন, এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে।