শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিশ্বইরান-ইসরায়েল উত্তেজনায় বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরান-ইসরায়েল উত্তেজনায় বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা


ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার জেরে ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন-গুরিয়ন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।


আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, বেন-গুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভার নিশ্চিত করেছেন যে, নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পুনরায় খোলার জন্য এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।


বিমানবন্দরের ছবি ও ভিডিও ফুটেজে দেখা যায়, চেক-ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা, এবং ফ্লাইট তথ্য বোর্ডে প্রদর্শিত সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে।


এই পরিস্থিতিতে লেবানন ও জর্ডান তাদের আকাশসীমা শনিবার (১৪ জুন) থেকে পুনরায় উন্মুক্ত করার ঘোষণা দিলেও ইসরাইলে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।


এদিকে ইরানের পাল্টা হামলায় ইসরাইলে তিনজন নিহত ও ১৭২ জনের বেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরাইলি মিডিয়া।


সবশেষ খবরে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, তারা ইরানে তাদের অভিযান অব্যাহত রাখবে। একইসঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছেন, ইসরাইলের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।


বিশ্লেষকদের মতে, এই অবস্থায় পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও ভয়াবহ রূপ নিতে পারে