গাজীপুরে পুলিশের ছদ্মবেশে প্রতারণার অভিযোগে ৬ যুবক আটক
গাজীপুর মহানগরের পূবাইল থানার মীরেরবাজার এলাকা থেকে পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পূবাইল থানা পুলিশ। শনিবার (১৩ জুন) দুপুরে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন—
নারায়কুল এলাকার মৃত হাবিবের পুত্র ও দুবাই প্রবাসী সাব্বির রহমান (২৩)
একই এলাকার রবিউলের ছেলে সিমান্ত খান (২০)
বসুগাঁও এলাকার বাবু মোল্লার ছেলে আনন্দ মোল্লা (২২)
হারবাইদ এলাকার সুলতানের ছেলে শাহরিয়ার (১৯)
বসুগাঁও এলাকার আমির হোসেনের ছেলে ফাহিম সরকার (২৪)
নারায়কুল এলাকার হারুনের ছেলে ও সাবেক পুলিশ সদস্য রিদয় (২০)
পুলিশ জানায়, অভিযানে দুইটি খেলনা পিস্তল, ওয়াকিটকি সেট, পুলিশের পোশাক, হাতকড়া, স্টিকার, লাইট ও ক্যাপসহ পুলিশের বিভিন্ন ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়েছে
বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।