শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমবিনোদনবিশ্ব বাবা দিবসে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্টে শাকিব-ছেলে দৃশ্য আলোচনায়

বিশ্ব বাবা দিবসে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্টে শাকিব-ছেলে দৃশ্য আলোচনায়

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্ব বাবা দিবসে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্টে শাকিব-ছেলে দৃশ্য আলোচনায়


এই বিশেষ দিনে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ফেসবুক পেজে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ছেলে আব্রাম খান জয় হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে, আর তার পাশে বসে তা উপভোগ করছেন বাবা শাকিব খান। ছেলের প্রতিভায় মুগ্ধ হয়ে শাকিব প্রশংসা করে বলেন, “ভেরি গুড!” ক্যামেরার পেছন থেকে অপুও ছেলের প্রশংসায় যোগ দেন।


ভিডিওর ক্যাপশনে অপু লেখেন, “বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে। বাবা–ছেলে সম্পর্কে কারও নজর না লাগুক।”


এই ভিডিও পোস্টের ২১ মিনিট পরেই চিত্রনায়িকা শবনম বুবলীও বাবাদিবস উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, শাকিব খানের বেডরুমে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে খুনসুটিতে মেতে আছেন শাকিব। বীর কার্টুন দেখছে, আর শাকিব তাকে নানা মজার কথায় হাসানোর চেষ্টা করছেন। পাশে থেকে বুবলী ভিডিওটি ধারণ করেন এবং বলেন, “বাবাকে পাপ্পা দাও তো।”


ছেলের কাছ থেকে ‘পাপ্পা’ পেয়ে শাকিবও বারবার পাপ্পা বলেন ছেলেকে। বুবলী সেই ভিডিওর ক্যাপশনে লেখেন, “যেমন বাবা, তেমন ছেলে। একজন বাবার ভালোবাসা সব সময় ছেলের হৃদয়ে অঙ্কিত থাকে। বাবা দিবসের শুভেচ্ছা।”


এই দুই স্টার-নায়িকার কাছাকাছি সময়ে করা আবেগঘন পোস্ট নিয়ে ফের আলোচনায় এসেছেন অপু-বুবলী-শাকিব ত্রয়ী। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, “এবারও পাল্টাপাল্টি পোস্টে ভাইরাল বাবা দিবস!”