মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতহাইকোর্টে বদল: মৃত্যুদণ্ডের স্থলে আমৃত্যু কারাদণ্ড পেল ৭ আসামি

হাইকোর্টে বদল: মৃত্যুদণ্ডের স্থলে আমৃত্যু কারাদণ্ড পেল ৭ আসামি

favicon
ভোরের আলো ডেস্ক:
হাইকোর্টে বদল: মৃত্যুদণ্ডের স্থলে আমৃত্যু কারাদণ্ড পেল ৭ আসামি

প্রায় নয় বছর আগে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার মামলায় সাত আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।


মঙ্গলবার (১৭ জুন) ২২৯ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ ২০২৩ সালের ১০ অক্টোবর এই রায় দেন।


আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন: রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর হোসেন রাজীব গান্ধি, আসলাম হোসেন, হাদিসুর রহমান, আবদুস সবুর খান সোহেল মাহফুজ, মামুনুর রশীদ রিপন এবং শরিফুল ইসলাম খালেদ।


এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিল শুনানি শেষে হাইকোর্ট ওই রায় সংশোধন করে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে।


পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্ট জানায়, অভিযুক্তদের নির্মম, নৃশংস ও নিষ্ঠুর আচরণ, এবং এ হামলার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের আমৃত্যু কারাদণ্ডই ন্যায়বিচারের পরিপূর্ণ প্রতিফলন হবে।


প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে হোলি আর্টিজানে হামলা চালিয়ে জঙ্গিরা দেশি-বিদেশি ২২ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের, একজন ভারতের এবং ৩ জন বাংলাদেশি ছিলেন। এছাড়াও জিম্মিমুক্ত করতে গিয়ে নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।