মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতরাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ, আটক ৩

রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ, আটক ৩

favicon
ভোরের আলো ডেস্ক:
রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ, আটক ৩

রাজধানীতে অভিযান পরিচালনা করার সময় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৮ জুন) দিবাগত রাত পৌনে একটার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, লালবাগ ডিবি পুলিশের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করছিল ডিবি পুলিশের একটি টিম। এ সময় তারা মাদক কারবারিদের একটি গাড়ি গতিরোধ করলে, তাদের সাথে থাকা অস্ত্র দিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় ২ জন সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। এই ঘটনায় একটি প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই মাসুদ আলম জানান, ডিবি পুলিশের গুলিবিদ্ধ ২ সদস্যকে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে এএসআই আতিক হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।