মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশবরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর সাগরদী খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী হিসেবে ছাত্রলীগের সভাপতি পদ পেয়েছিলেন জসিম। হিরনের মৃত্যুর পর সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ২০২৪ সালের নির্বাচনে বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান জানান, জুলাই অভ্যুত্থানে নগরীর সিএন্ডবি রোডে বিএনপি নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাংচুরসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি জসিম উদ্দিন।

এর আগে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরই আত্মগোপনে চলে যায় সে। বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে সাগরদী এলাকা থেকে জসিমকে গ্রেফতার করে পুলিশ। আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি মিজান।