সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১৯ জুন) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
ডিএমপি সূত্র জানায়, বুধবার রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
জুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, “আজ (বৃহস্পতিবার) শামসুল আলমকে আদালতে তোলা হবে।