বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিরিজভীর অভিযোগ: ভারতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে

রিজভীর অভিযোগ: ভারতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে

favicon
ভোরের আলো ডেস্ক:
রিজভীর অভিযোগ: ভারতের ষড়যন্ত্রে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভারতের নীতিনির্ধারকরা।


শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আবু তাহেরকে চিকিৎসার জন্য আর্থিক অনুদানও প্রদান করেন।


রিজভী বলেন, “শেখ হাসিনার পতন ভারতের সহ্য হচ্ছে না। লন্ডনে বিএনপির প্রধান উপদেষ্টা ড. ইউনুস এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকেই তাকে কেন্দ্র করে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে।”


তিনি আরও দাবি করেন, “ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। গত ১৬ বছরে বহু নেতাকর্মী নিখোঁজ হয়েছেন— কেউ কেউ এখনও গুম অবস্থায় রয়েছেন। মামলা, গ্রেফতার আর ফ্যাসিবাদী শাসনের সেই ভয়াবহ দিন এখনও শেষ হয়নি।