বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাদক্ষিণ এশিয়ায় বাংলাদেশে এফডিআই প্রবাহ সবচেয়ে কম

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে এফডিআই প্রবাহ সবচেয়ে কম

favicon
ভোরের আলো ডেস্ক:
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে এফডিআই প্রবাহ সবচেয়ে কম


২০২৪ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের তুলনায় ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড (UNCTAD) প্রকাশিত বিশ্ব বিনিয়োগ রিপোর্ট ২০২৪ অনুযায়ী, গত বছর বাংলাদেশে নিট এফডিআই এসেছে মাত্র ১২৭ কোটি মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১৫ হাজার ৫০০ কোটি টাকা।


এর বিপরীতে, ২০২৩ সালে বাংলাদেশে নিট এফডিআই ছিল ১৪৬ কোটি ৪০ লাখ ডলার, অর্থাৎ এবছর বিনিয়োগ প্রবাহে স্পষ্ট হ্রাস দেখা গেছে।


২০২৪ সালের শেষে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মোট স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৮২৯ কোটি ডলার, যা দেশের মোট জিডিপির মাত্র ৪ শতাংশ। দক্ষিণ এশিয়ায় যেখানে গড় হার ১৩ শতাংশ, সেখানে ভারতের হার ১৪ শতাংশ এবং ভুটানের হার ১৭ শতাংশ—বাংলাদেশ এই অঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে।


এছাড়া, ২০২৪ সালে নতুন বিদেশি প্রকল্পে বিনিয়োগের ঘোষণার পরিমাণও হ্রাস পেয়েছে। এ বছর ঘোষিত বিনিয়োগের পরিমাণ ছিল ১৭৫ কোটি ডলার, যা ২০২৩ সালের তুলনায় ৩৫ শতাংশ কম।


অন্যদিকে, বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে বৈধ বিনিয়োগ ২০২৪ সালে ছিল মাত্র ৭০ লাখ ডলার—স্থানীয় মুদ্রায় প্রায় ৮৫ কোটি টাকা। গত পাঁচ বছরে সবচেয়ে বেশি বিদেশে বিনিয়োগ হয়েছিল ২০২১ সালে, যার পরিমাণ ছিল ৮ কোটি ডলার।