বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমজাতীয়মানিকগঞ্জে সেলফী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জে সেলফী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
মানিকগঞ্জে সেলফী পরিবহনের বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত মঞ্জুর রহমান, মানিকগঞ্জ প্রকাশ : ২১ জুন ২০২৫, ১১:০৭ এএম https://www.itvbd.com/223800 দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন


ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের চরখন্ড গোলড়া এলাকায় সেলফী পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম তারা মিয়া (৩৫)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার। তিনি জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


সদর থানার ওসি আমান উল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাস ও চালককে এখনও আটক করা সম্ভব হয়নি।


স্থানীয়রা জানিয়েছেন, বাসটি খুবই দ্রুত গতিতে ছিল এবং দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং বাস ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।