মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমজাতীয়নিরাপদ আবাসনের দাবিতে আন্দোলন, বন্ধ ঘোষণা একাডেমিক কার্যক্রম

নিরাপদ আবাসনের দাবিতে আন্দোলন, বন্ধ ঘোষণা একাডেমিক কার্যক্রম

favicon
ভোরের আলো ডেস্ক:
নিরাপদ আবাসনের দাবিতে আন্দোলন, বন্ধ ঘোষণা একাডেমিক কার্যক্রম

নিরাপদ আবাসনের দাবিতে চলমান অচলাবস্থার প্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।


শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, “চলমান অচলাবস্থা নিরসনে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। শিক্ষার্থীদের আগামীকাল বেলা ১২টার মধ্যে হল ত্যাগ করতে হবে। তবে পেশাগত এমবিবিএস পরীক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এই নির্দেশনার আওতামুক্ত থাকবেন।”


এর আগে, শনিবার সকালে শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, একাডেমিক ভবনের পলেস্তারা খসে পড়লেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। ফজলে রাব্বি হলসহ কয়েকটি আবাসিক হল এতটাই ঝুঁকিপূর্ণ যে, যেকোনো সময় ধসের ঘটনা ঘটতে পারে।


ছাত্রী হলের সিলিং খসে পড়ার ঘটনাও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তারা বলেন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ ছাড়া সমস্যার সমাধান হবে না। তাই তারা আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে ঘোষণা দেন।

শিক্ষার্থীরা দ্রুত সমস্যা সমাধানে সরকার ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।