মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিনোদন › বিয়ে না করার কারণ জানালেন সালমান খান: তিনটি জটিল রোগে ভুগছেন

বিয়ে না করার কারণ জানালেন সালমান খান: তিনটি জটিল রোগে ভুগছেন

favicon
ভোরের আলো ডেস্ক:
বিয়ে না করার কারণ জানালেন সালমান খান: তিনটি জটিল রোগে ভুগছেন

অবশেষে দীর্ঘদিন ধরে আলোচিত প্রশ্নের উত্তর দিলেন বলিউড সুপারস্টার সালমান খান—কেন তিনি বিয়ে করছেন না। সম্প্রতি কপিল শর্মার জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন থ্রি’-এর প্রথম পর্বে অতিথি হয়ে এসে নিজের জীবনের একান্ত ও কঠিন বাস্তবতা তুলে ধরেন তিনি।


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সালমান খান শরীরে বয়ে বেড়াচ্ছেন তিনটি জটিল ও বিরল রোগ—এভি ম্যালফর্মেশন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানেউরিজম। এ কারণেই তিনি বিয়ের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।


সালমান বলেন,

"প্রতিদিন নিজের সঙ্গে কঠিন যুদ্ধ করি। চেষ্টা করি স্বাভাবিক থাকার, কিন্তু সেটা খুব সহজ নয়। প্রতিদিন মনে হয়, শরীরের একটা হাড় ভেঙে যাচ্ছে। এই যন্ত্রণার ভেতর দিয়ে যাওয়ার পর বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে।"


চিকিৎসা বিজ্ঞানে এভি ম্যালফর্মেশন এমন একটি রোগ, যা শরীরে স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটায়। এতে খিঁচুনি, দুর্বলতা, এমনকি স্ট্রোক হওয়ার আশঙ্কাও থাকে।

ট্রাইজেমিনাল নিউরোলজিয়া হলো নার্ভজনিত একটি অসুখ, যা মুখমণ্ডল, মাড়ি ও দাঁতে প্রচণ্ড ব্যথার সৃষ্টি করে। আর অ্যানেউরিজম হলো রক্তনালীর জটিল সমস্যা, যেখানে রক্তনালী অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং অসহ্য যন্ত্রণা সৃষ্টি করে।


৫৯ বছর বয়সী সালমান খান জানান, এই তিন রোগ সত্ত্বেও তিনি চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষের মতোই কাজ করতে, সুস্থ থাকার জন্য নিজের সাধ্যমতো লড়াই করে যাচ্ছেন।


এই পর্বে সালমান আরও বলেন, জীবনের সব সিদ্ধান্তই তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে এবং বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে শরীর ও মন দুইই সুস্থ থাকতে হয়—যেটি তার জন্য প্রতিনিয়ত এক চ্যালেঞ্জ।